প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আপডেট : ১৮ জুলাই ২০২১, ২২:০৭

গত ২৪ মার্চ দৈনিক ইত্তেফাকে ‘ইয়াবার নিরাপদ রুট উপকূলীয় নৌপথ:টেকনাফ থেকে পিরোজপুরের তেলিখালী হয়ে যাচ্ছে মোংলায়’ শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার ৩ নম্বর তেলিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামসু উদ্দিন। তিনি বলেন, প্রতিবেদনটিতে তেলিখালী ইউনিয়নকে ইয়াবার রুট হিসেবে উল্লেখ করা হয়েছে। যা সঠিক নয়। তিনি আরো উল্লেখ করেন যে, ইয়াবা বহনকারীরা হরিণপালা ইকোপার্ক ও সংলগ্ন ইফতি ব্রিকসের ইটখোলা ও ইটের ভাটায় ইয়াবা ডাম্পিং ও মজুত করে। যা সঠিক নয় বলে তিনি দাবি করেছেন।

 

 

০