বাংলাদেশ ক্রিকেট দলকে জেপির অভিনন্দন

আপডেট : ১৯ জুলাই ২০২১, ০০:১৯

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম জিম্বাবুয়ের বিরুদ্ধে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে  সিরিজ জয় নিশ্চিত করায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

এক বিবৃতিতে জেপির নেতৃদ্বয় বলেন, বাংলাদেশ বিদেশের মাটিতে সিরিজ জয় করে বিশ্বকাপের সুপারলিগে তাদের অবস্থান মজবুত করল। আমরা আশা করি বাংলাদেশ ক্রিকেট দল তাদের এই জয়ের ধারা অব্যাহত রাখবে।  —প্রেস বিজ্ঞপ্তি