বিচার বিভাগীয় কমিশন করে এক-এগারোর কুশীলবদের বিচার করতে হবে --------------বাহাউদ্দিন নাছিম

আপডেট : ১৯ জুলাই ২০২১, ০০:১৯

আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ২০০৭ সালে নামধারী তত্ত্বাবধায়ক সরকার তথাকথিত সুশীল, তথাকথিত অর্থনীতিবিদসহ লোভী ব্যক্তিদের নিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করেছিল। তারা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে কারা অন্তরীণ করেছিল। কারণ তিনি নির্বাচন চেয়েছিলেন, গণতন্ত্র চেয়েছিলেন। গণতদন্ত কমিশন করে, বিচার বিভাগীয় কমিশন করে ওয়ান-ইলেভেনের কুশীলব, সেই আদর্শহীন, লোভী, লুটেরাদের বিচার করতে হবে। গতকাল রবিবার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত শেখ হাসিনার কারান্তরীণ দিবস উপলক্ষ্যে আলোচনাসভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।