এক ম্যাচ বাকি থাকতেই হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়ার, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন সাবেক আই?সি?সি সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড়, কর্মকর্তা, কোচসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানান তিনি।
