হাইতিতে ফিরেছেন নিহত প্রেসিডেন্ট ময়েসের স্ত্রী

আপডেট : ১৯ জুলাই ২০২১, ০০:৩০

গত ৭ জুলাই হাইতির প্রেসিডেন্ট জোভনেল ময়েস নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন তার স্ত্রী মার্টিন ময়েস। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামির একটি হাসপাতালে চিকিত্সা শেষে তিনি দেশে ফিরেছেন। শনিবার বিমানে করে যুক্তরাষ্ট্র থেকে হাইতিতে পোঁছান মার্টিন ময়েস। কালো পোশাক ও বুলেট প্রুফ ভেস্ট পরিধানরত মার্টিন ময়েস একটি ব্যক্তিগত প্লেনে স্বদেশে ফিরে আসলে বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বতীকালীন প্রধানমন্ত্রী ক্লদ জোসেফ এবং অন্যান্য কর্মকর্তারা। শুক্রবার কর্মকর্তারা জানান, ২৩ জুলাই প্রয়াত প্রেসিডেন্ট জোভনেল ময়েসর শেষকৃত্য অনুষ্ঠিত হবে উত্তরাঞ্চলীয় ক্যাপহাইতিয়ান শহরে। এতে তার স্ত্রীও যোগ দেবেন। -ভয়েস অব আমেরিকা