উত্তর কোরিয়া সতর্ক করেছে, দক্ষিণ কোরিয়ার গালি এবং ফ্যাশন এদেশে চলবে না। এমনকি চুলের স্টাইল এবং দক্ষিণ কোরিয়ার গানও গাওয়া যাবে না। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই সতর্কবার্তা দিয়েছে। এই সিদ্ধান্ত না মানলে শাস্তির মুখোমুখিও হতে হবে বলে জানানো হয়েছে। সেটা কারাদ্ল কিংবা মৃত্যুদ্লও হতে পারে। এক নিবন্ধে রডং সিনমন জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার পপ সংস্কৃতি অনুসরণ করার বিপদ সম্পর্কে সহস্রাব্দের প্রজন্মকে সতর্ক থাকতে হবে। সেখানে বলা হয়েছে, রঙচঙে সাইনবোর্ডের তল দিয়ে দেশে আদর্শিক এবং সাংস্কৃতিক অনুপ্রবেশ ঘটে যাওয়াটা অস্ত্রধারী শত্রুর চেয়েও বেশি বিপজ্জনক। -বিবিসি
