ঐক্যফ্রন্টের মানববন্ধন আজ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১২

আজ বুধবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় ঐক্যফ্রন্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির প্রতিবাদে কালোব্যাজ ধারণ করে মানববন্ধন কর্মসূচি পালন করবে। এছাড়া গণশুনানি করবে ২৪ ফেব্রুয়ারি।