নেপালের নতুন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা পুন:প্রতিষ্ঠিত প্রতিনিধি ধপরিষদে আস্থা ভোটে জয় পেয়েছেন। গতকাল রবিবার তার পক্ষে ১৬৫ ভোট পড়ে। ২৫৫ সদস্যের সভায় প্রায় ২৪৯ জন এমপি ভোটদান প্রক্রিয়ায় অংশ নেন। এর মধ্যে ৮৩ জন দেউবার বিপক্ষে ভোট দেন এবং একজন নিরপেক্ষ থাকেন। ভোটে জয়ের জন্য দরকার ছিল ১৩৬ এমপির সমর্থন। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে ১২ জুলাই সংবিধানের ৭৬ (৫) অনুচ্ছেদে প্রধানমন্ত্রী হিসাবে ৭৫ বছর বয়সী দেউবা। -ইউএস নিউজ
