প্রিয় নবম-দশম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কারক-বিভক্তি বিষয়টি প্রশ্ন-উত্তরের মাধ্যমে অত্যন্ত সহজ করে উপস্থাপন করছি।
কারক-বিভক্তি, কর্তৃকারক
ব্যতিহার কর্তা
১৯. ছেলেরা ফুটবল খেলে- এখানে কোন ধরনের কর্তা রয়েছে?
> মুখ্য কর্তা
২০. শিক্ষক ছাত্রদের ব্যাকরণ শিখাচ্ছেন- এখানে ‘শিক্ষক’ কোন ধরনের কর্তা?
> প্রযোজক কর্তা
২১. শিক্ষক ছাত্রদের ব্যাকরণ শিখাচ্ছেন- এখানে ‘ছাত্র’ কোন ধরনের কর্তা?
> প্রযোজ্য কর্তা
২২. ক্রিয়ার সঙ্গে কে বা কারা যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা- কী?
> কর্তৃকারক
২৩. বাক্যের বাচ্য বা প্রকাশভঙ্গি অনুসারে কর্তা কত প্রকার?
> তিন প্রকার
২৪. পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে - এখানে পুলিশ কোন বাচ্যের কর্তা?
> কর্মবাচ্যের কর্তা
২৫. আমার যাওয়া হবে না- ‘আমার’ কোন বাচ্যের কর্তা?
> ভাববাচ্যের
২৬. বাঁশি বাজে - এখানে ‘বাঁশি’ কোন বাচ্যের কর্তা?
> কর্ম-কর্তৃবাচ্যের কর্তা
২৭. কলমটা ভাল লেখে - এখানে ‘কলমটা’ কোন বাচ্যের কর্তা?
> কর্ম-কর্তৃবাচ্যের কর্তা
২৮. রাজায়-রাজায় লড়াই, উলুখাগড়ার প্রাণান্ত - এখানে ‘রাজায় রাজায়’ কোন কর্তা? > ব্যতিহার কর্তা
২৯. সনেটকে যেতে হবে। এখানে ‘সনেটকে’ কোন কারকে কোন বিভক্তি?
> কর্তৃ কারকে ২য়া
৩০. আমার যাওয়া হয় নি। এখানে ‘আমার’ কোন কারকে কোন বিভক্তি? > কর্তায় ষষ্ঠী
কারক চেনার সহজ ও শর্টকার্ট নিয়ম : # কে প্রশ্ন করলে বা কর্তা থাকলে = কর্তৃ কারক # কি বা কাকে প্রশ্ন করলে = কর্ম কারক # দ্বারা, দিয়া, কতৃক = করণ কারক # স্বত্ব ছেড়ে দিয়ে কোনো কিছু দান = সমপ্রদান কারক # হতে, থেকে, চেয়ে = অপাদান কারক # সময়, স্থান, কাল, কোথায় হতে = অধিকরণ কারক
