ফাংশন টাইপ করতে কম সময় লাগে

আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৯:৫১

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

মো, নুরুল হক, প্রভাষক

সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা , তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এখন নিত্যদিনের প্রয়োজনীয় উপাদান হয়ে গেছে। তাই তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অপরিহার্য। আজকের আলোচনা লক্ষ্য করো।

 

প্রশ্ন: ফর্মুলা ও ফাংশনের মধ্যে পার্থক্য লিখ।

                ফর্মুলা

                   ফাংশন

১. ওয়ার্কশিটের বিভিন্ন সেলের অ্যাড্রেস ব্যবহার করে গাণিতিক,যুক্তিমূলক বা অন্যান্য কাজের জন্য যেসব সূত্র ব্যবহার করা হয় তাই ফর্মুলা।

২. ফর্মুলা সংক্ষিপ্ত আকারে লিখা যায় না।                           

৩. ফর্মুলা টাইপ করতে বেশি সময় লাগে।

৪. স্প্রেডশিটে সকল প্রকার গাণিতিক কাজে ফর্মুলা ব্যবহার করা হয়।

৫. ফর্মুলার সাহায্যে কঠিন ও জটিল হিসাবের কাজ সহজে করা যায় না।

৬. উদাহরণ: =C1+C2+C3+C4               

১. ফর্মুলার সংক্ষিপ্ত রূপকে ফাংশন বলে।

২. ফাংশন সংক্ষিপ্ত আকারে লিখা যায় ।             

৩. ফাংশন টাইপ করতে কম সময় লাগে।

৪. স্প্রেডশিটে সকল প্রকার গাণিতিক কাজ ফাংশন ব্যবহার করে করা যায় না।

৫. ফাংশনের সাহায্যে কঠিন ও জটিল হিসাবের কাজ সহজে করা যায় ।

৬. উদাহরণ: =sum(C1:C4)     

প্রশ্ন: হাব ও সুইচ এর মধ্যে পার্থক্য লিখ।

                  হাব

                   সুইচ

১. সিগন্যাল নেটওয়ার্কভুক্ত প্রতিটি নোড বা প্রাপক কম্পিউটারে পাঠায়।

২. ম্যাক অ্যাড্রেস সনাক্ত করতে পারে না।

৩. ব্যান্ডউইডথ কম।

১. সিগন্যাল নেটওয়ার্কভুক্ত প্রাপক নোড বা প্রাপক কম্পিউটারে পাঠায়।    

২. ম্যাক অ্যাড্রেস সনাক্ত করতে পারে

৩. ব্যান্ডউইডথ বেশি ।  

৪. পোর্টের সংখ্যা কম।

৫. সাধারণত ছোট নেটওয়ার্কে ব্যবহূত হয়।

৬. সিগন্যাল ফিল্টারিং করতে পারে না।

৪. পোর্টের সংখ্যা বেশি।

৫. সাধারণত বড় নেটওয়ার্কে ব্যবহূত হয়।

৬. সিগন্যাল ফিল্টারিং করতে পারে ।

প্রশ্ন: স্প্রেডশিট ও মাইক্রোসফট ওয়ার্ডের এর মধ্যে পার্থক্য লিখ।

               স্প্রেডশিট

            মাইক্রোসফট ওয়ার্ড

১. বিভিন্ন ধরনের হিসাব নিকাশের জন্য এটি ব্যবহূত হয়।

২. এতে বিভিন্ন সুত্র ব্যবহার করা যায়।

৩. এর মাধ্যমে তথ্য বিশ্লেষণ ও তথ্য প্রক্রিয়াকরণ করা যায়।

৪. এক্সেল প্রোগ্রামের এক্সটেনশন ফাইল .xls    

৫. এটি একটি কম্পিউটারের প্রোগ্রাম যা বহু সংখ্যক সারি ও কলামের সমন্বয়ে গঠিত।

১. লেখালেখির কাজে এটি ব্যবহূত হয়।

২. এতে সুত্র ব্যবহার করা যায় না।   

৩. এতে তথ্য লিখে সংরক্ষণ করা যায় কিন্তু বিশ্লেষণ করা যায় না।

৪. ওয়ার্ড প্রোগ্রামের এক্সটেনশন ফাইল .doc বা .docx

৫. এটি একটি কম্পিউটারের প্রোগ্রাম যাতে লেখালেখির জন্য একটি বা একাধিক সাদা পাতা থাকে।