এই সময়ের ছড়া

কোরবানি

আপডেট : ১৭ জুন ২০২২, ০৪:২৪

কোরবানি নয় লোক দেখানোর
ত্যাগ হলো কোরবানি
মনের পশুকে কোরবানি দেই
একথা কজন মানি?

করোনার এই কঠিন সময়ে
অভাবে মানুষ আছে
কোরবানি, সে তো স্বপ্ন সমান
হয়তো তাদের কাছে।

তাদের খবর রাখা দরকার
করোনার দুর্দিনে
প্রশান্তি থাক লক্ষ টাকায়
একখানা গরু কিনে।

কোন গরুটার কত দাম হলো
সেটাই মুখ্য হলে
হয়তো তখন প্রশ্ন উঠবে
কোরবানি তাকে বলে?

কোরবানি হোক মনের পশুকে
মন থেকে দূর করা
উত্সবে তবে উঠবে মেতেই
আমার বসুন্ধরা।

.