ঊর্মিলা অভিনীত টেলিফিল্ম ‘গলাবাজি’ মাছরাঙা টিভিতে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ১১টা ২০ মিনিটে। টেলিফিল্মটি রচনা করেছেন সোহেল নাহিদ এবং পরিচালনা করেছেন সাইদুর রহমান রাসেল। এতে ঊর্মিলার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান।
দিনরাত গলাবাজি করে কাটে বুলবুলের। দুইকে চার বানায় আর তিলকে তাল। শ্বশুরের রেখে যাওয়া বাড়িতে বউ আর একমাত্র শ্যালিকাকে নিয়ে থাকে। কোনো কাজ করে না। সংসার চলে কোনোমতে। কিন্তু এতে তার গলাবাজি কমে না একটুও। বউয়ের সম্পত্তির ওপর থাকে বলে ঘরে বউকে সমীহ করে চলে। তবে বাইরে এমন ভাব নেয় যেন বউকে সে দৌড়ের ওপর রাখে। একদিন সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় একটি ছেলে এসে হাজির হয়। ছেলেটি বুলবুলের শালিকে ভালোবাসে বলে জানায়। বুলবুল ধমক দিয়ে ছেলেটিকে তাড়িয়ে দেয়। তার শ্যালিকাও ছেলেটিকে ভালোবাসে, তাই সে কষ্ট পায়।
