কেনিয়ায় পেট্রোল ট্যাংকার বিস্ফোরণে ১৩ জন নিহত

আপডেট : ১৯ জুলাই ২০২১, ২০:৫৯

পশ্চিম কেনিয়ার একটি মহাসড়কে পেট্রোল ট্যাংকার উলটে গিয়ে বিস্ফোরণে আগুন লেগে ১৩ জনের মৃত্যু হয়েছে। এতে আরো বেশ কিছু লোক আহত হয়েছে। রবিবার এ ঘটনা ঘটেছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

রবিবার গভীর রাতে নাইরোবির উত্তর-পশ্চিমে প্রায় ৩১৫ কিলোমিটার (১৯৫ মাইল) দূরে  মালাঙ্গার কাছে জ্বালানি ট্রাকটি অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে উলটে যায়। সিয়া কাউন্টির স্থানীয় পুলিশপ্রধান চার্লস বলেন, ‘আমরা ঘটনাস্থলে ১২টি লাশ গণনা করেছি। অপর এক জন আহত হয়ে হাসপাতালে মারা যান।’ তিনি জানান, ‘অনেককে গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।’