পুরোনো ফ্রিজ বদলে ডিপ ফ্রিজ ক্রয়ের সুযোগ

আপডেট : ১৯ জুলাই ২০২১, ২১:১৪

ঈদে ক্রেতাদের যে কোনো ব্র্যান্ডের সচল বা অচল ফ্রিজ বদলে বিশেষ ডিসকাউন্টে ডিপ ফ্রিজ কেনার সুযোগ দিচ্ছে ওয়ালটন। এছাড়া ফ্রিজ কিনে ক্রেতারা মিলিয়নিয়ার বা নগদ ১০ লাখ টাকাসহ কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগ পাচ্ছেন। তাই সেরা দামে সেরা মানের ফ্রিজ কিনতে ঈদ বাজারের শেষ মুহূর্তে ক্রেতারা ভিড় করছেন দেশের সুপারব্র্যান্ড ওয়ালটনের শোরুমে। সারা দেশে ওয়ালটনের বিক্রয়কেন্দ্রগুলোতে ব্যাপক বিক্রি হচ্ছে ডিপ ফ্রিজ, ফ্রস্ট ও নন-ফ্রস্ট রেফ্রিজারেটর।

ঈদ বাজারে রয়েছে ওয়ালটনের ১৭ মডেলের ফ্রিজার বা ডিপ ফ্রিজ। ওয়ালটন নিজস্ব কারখানায় উচ্চমানের টেম্পারড গ্লাসে তৈরি অত্যাধুনিক ফিচারের ছয়টি নতুন মডেলের ডিপ ফ্রিজ বাজারে এনেছে। পাশাপাশি করোনা ভাইরাস দুর্যোগ বিবেচনায় ঈদে ওয়ালটন ডিপ ফ্রিজে কুলপ্যাক ফিচারের নতুন মডেল যুক্ত হয়েছে। বাংলাদেশে ওয়ালটনই প্রথম এই বিশেষ ফিচারের ডিপ ফ্রিজ বাজারে ছেড়েছে। ঈদে ঘরে বসে ফোন করলেই স্বাস্থ্যবিধি মেনে ওয়ালটনের দক্ষ কর্মকর্তাগণ গ্রাহকের ঘরে ফ্রিজ পৌঁছে দিচ্ছেন। এক্ষেত্রে রয়েছে ক্যাশ অন ডেলিভারি ও ফ্রি হোম ডেলিভারি সার্ভিসের সুবিধা। আবার অনলাইনে ই-প্লাজা থেকে ৫ শতাংশ ডিসকাউন্টসহ জিরো ইন্টারেস্টে ১২ মাসের ইএমআই সুবিধায় ওয়ালটন ফ্রিজ ক্রয়ের সুযোগ পাচ্ছেন ক্রেতারা। ওয়ালটন ফ্রিজের চিফ অব বিজনেস আনিসুর রহমান মল্লিক জানান, ক্রেতাদের পরিবেশবান্ধব, বিদ্যুসাশ্রয়ী ও সর্বোচ্চ গুণমানের পণ্য তুলে দিতে ওয়ালটন বদ্ধপরিকর। —প্রেস বিজ্ঞপ্তি