ফটো ক্যাপশন

আপডেট : ১৯ জুলাই ২০২১, ২১:১৫

ইস্টল্যান্ড ইনসিওরেন্স কোম্পানির অর্ধবার্ষিকী সম্মেলন-২০২১ সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমান। সম্মেলনে কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য রিজওয়ান-উর রহমান, এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান গোলাম রহমান এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা অরুণ কুমার সাহা যোগদান করেন

 

০০

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) ও ব্র্যাকের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী এমটিবির সিএসআরের অর্থ ব্র্যাক পরিচালিত ‘সামাজিক দুর্গ’ কার্যক্রমের মাধ্যমে ব্যয় করা হবে। ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমানের উপস্থিতিতে ব্র্যাকের চিফ ফাইন্যানশিয়াল অফিসার তুষার ভৌমিক এবং এমটিবির এএমডি সৈয়দ রফিকুল হক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন 

 

০০

 

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা সেন্ট্রাল জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী

 

০০

 

দেশের রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এখন নরসিংদীর মাধবদীতে। গত রবিবার স্বপ্নের নতুন এই আউটলেট উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রমণী গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর আলহাজ নিজামউদ্দিন ভুঁইয়া লিটন, বিশেষ অতিথি মাধবদী প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন ভুঁইয়া, আতিফ প্লাজার চেয়ারম্যান আলহাজ ইসমাইল মিয়া। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছাড়াও এসব অফারের আওতায় থাকছে নগদ মূল্যছাড়