সাউদেরখাল-গয়নাঘাটা ব্রিজের সংযোগ সড়ক বেহাল

আপডেট : ১৯ জুলাই ২০২১, ২১:৩৭

খানাখন্দে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর সাউদেরখাল ও গয়নাঘাটা ব্রিজের অ্যাপ্রোচ সড়ক। বড় বড় গর্তে বিঘ্ন্নিত হচ্ছে যানবাহনের স্বাভাবিক চলাচল। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। স্থানীয় আব্দুল ওহাব মোল্লা অভিযোগ করে বলেন, ব্রিজের সংযোগ সড়ক নির্মাণের সময় ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী ব্যবহার করে। ফলে নির্মাণকাজ শেষ হতে না হতেই কার্পেটিং উঠে খানাখন্দের সৃষ্টি হয়। পরপর দুই দফা সংস্কার করা হলেও বর্তমানের সড়কটি খানাখন্দে মরণফাঁদে পরিণত হয়েছে। ডব্লিইবিবিআইপি প্রকল্পের প্রকৌশলী তানভীর আলম বলেন, বর্ষার কারণে সড়কের সংস্কারকাজ বিলম্ব হচ্ছে।