টুং টাং শব্দে মুখরিত তালার বিভিন্ন কামারপাড়া। ঈদকে সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা। সরেজমিনে বিভিন্ন এলাকার কামারশালা ঘুরে দেখা যায়, আগুনের শিখায় তাপ দিয়ে ও হাতুড়ি পিটিয়ে তৈরি হচ্ছে দা-বঁটি, চাপাতি ও ছুরি। কোরবানিদাতারা কোরবানির পশু জবাই করার সরঞ্জাম, পরিবারের ব্যবহূত ও অব্যবহূত দা-বঁটি ও ছুরি শান দেওয়ার জন্যে নিয়ে আসছেন তাদের কাছে। আটারই কামারপাড়ার শ্যামল কর্মকার, জাতপুরের উদয় কর্মকারসহ একাধিক কামারশিল্পী জানান, কোরবানির ঈদ এলেই আমাদের ব্যস্ততা বেড়ে যায়। ঈদের আগের এক সপ্তাহ ভালো বেচাকেনা হয়।
