কাঠালিয়ায় বিদ্যুত্স্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

আপডেট : ১৯ জুলাই ২০২১, ২১:৪১

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

কাঠালিয়ায় রবিবার বিকালে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মো. সাইফুল মিয়া নামের এক দিনমজুর মৃত্যু হয়েছে। উপজেলার পশ্চিম চেঁচরী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সাইফুল মিয়া চেঁচরী রামপুর ইউনিয়নের রামপুর গ্রামের এসকান্দার মিয়ার ছেলে। স্থানীয় ইউপি সদস্য সৈয়দ মাহমুদ খান জানান, সাইফুল মিয়া পাশের বাড়ির গাছের ডাল কাটার সময় কাটা ডাল পল্লী বিদ্যুতের তারের ওপর পড়ে। এ সময় সাইফুল বিদ্যুত্স্পৃষ্ট হয়ে গাছ থেকে মাটিতে পড়ে যায়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।