লালমোহন (ভোলা) সংবাদদাতা
লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে স্বামী ও স্ত্রীকে পিটিয়ে জখম করেছে ভাই-ভাতিজারা। রবিবার দুপুরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় বৃদ্ধ আনসারুল হক (৬০) ও তার স্ত্রী আমেনা বেগমকে (৫০) লালমোহন হাসপাতালে ভর্তি করে স্বজনরা। আহতদের ছেলে নয়ন জানান, সকালে তার বাবা আনসারুল হক নিজেদের ভোগ দখলীয় জমিতে ধানের চারা এবং ক্ষেতের আইলে সুপারির চারা রোপণ করেন। পরে এসব চারা উপড়ে ফেলে নষ্ট করে তার চাচা বাচ্চু ও তার ছেলেরা। প্রতিবাদ করলে চাচা বাচ্চুর ছেলে হাসনাত, হাসিব ও মোতালেবসহ কয়েক জন মিলে তার বাবা ও মাকে পিটিয়ে রক্তাক্ত করে। লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
