শৈলকুপায় পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ১৯ জুলাই ২০২১, ২১:৪১

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর গ্রামে পুকুরে ডুবে আজিজ (১০) নামের এক স্কুলছাত্র মারা গেছে। সোমবার দুপুরে সে মারা যায়। তার বাবার নাম আকমল মণ্ডল। দুধসর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়ুব জোয়াদ্ধার জানান, দুপুরে শিশুটি বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। পরে লাশ পানিতে ভেসে ওঠে। সে দুধসর সরকারি প্রাইমারি স্কুলের ছাত্র ছিল।