ভাণ্ডারিয়ায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেল এক কিশোরী

আপডেট : ১৯ জুলাই ২০২১, ২১:৪২

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

ভাণ্ডারিয়ায় রবিবার রাতে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে এক কিশোরী (১৩)। উপজেলার ১নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু জাফরের ছেলে মো. রিফাতের (২৯) সাথে ওই কিশোরীর বাল্যবিয়ের আয়োজন করা হয়। স্থানীয়রা ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধরকে মুঠোফোনে বিষয়টি জানালে তিনি তাত্ক্ষনিক বিয়ে বাড়িতে হাজির হন। এসময় বর পক্ষের লোকজন সটকে পড়ে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কনের বাবা ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেয়া হবে না বলে লিখিত অঙ্গীকার করেন।