বাংলাদেশ জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের নতুন তারিখ

আপডেট : ১৯ জুলাই ২০২১, ২১:৪৬

জিম্বাবুয়েতে বাংলাদেশ ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর তিনটি টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচও খেলবে। টি-টোয়েন্টি সিরিজের সূচিও নির্ধারিত ছিল। আগে ছিল ২৩, ২৫ এবং ২৭ জুলাই। গতকাল এটি বদলে নতুন সূচি ঘোষণা করা হয়েছে। পূর্বের সূচি অনুযায়ী, হারারে স্পোর্টস ক্লাব মাঠেই হবে তবে টি-টোয়েন্টি ম্যাচ তিনটি হওয়ার কথা থাকলেও এখন ২২, ২৩ এবং ২৫ জুলাই হবে। খেলার ভেন্যু পরিবর্তন করা হয়নি।

ঈদের ছুটিতে দর্শক খুব আরাম করেই খেলা দেখতে পারবেন। টি-টোয়েন্টি তিনটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায়। জানা গেছে সম্প্রচার জটিলতা এড়িয়ে যেতে দুই দেশের বোর্ডের আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের ম্যাচ আজ বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে। ওয়ানডে সিরিজ জয়ের আগে বাংলাদেশ একমাত্র টেষ্ট ম্যাচও জিতেছে।