সিলেটের গোপালটিলার গোপাল জিউর দেবোত্তর সমপত্তি আত্মসাতের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গোপালটিলা দেবোত্তর সমপত্তি প্রতিরোধ আন্দোলনের ডাকে এর সভাপতি মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, নগরীর গোপালটিলার শ্রী শ্রী গোপাল জিউর আখড়া প্রায় আড়াইশ বছরের প্রাচীন। এই ধর্মীয় প্রতিষ্ঠান ও তার সমপত্তি রক্ষা করা সরকারের দায়িত্ব। মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তী মানস, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সমপাদক আসাদ উদ্দিন আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার ভবতোষ রায় বর্মণ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান ড. হিমাদ্রী শেখর রায় প্রমুখ।
