রাবি উপাচার্যের রুটিন দায়িত্বে প্রফেসর সুলতান- উল-ইসলাম টিপু

আপডেট : ১৯ জুলাই ২০২১, ২১:৫৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলামকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক অফিস আদেশে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পৃথক আদেশে রুটিন দায়িত্বে নিয়োজিত উপাচার্যের কার্যপরিধি উল্লেখ করে বলা হয়েছে তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, ফাইন্যান্স কমিটি, একাডেমিক কাউন্সিল এবং পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সভা আহ্বান এবং শিক্ষার্থীদের মূল সনদপত্রে স্বাক্ষর করতে পারবেন।’