ঈদুল আজহা উপলক্ষ্যে দেশবাসী তথা সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম।
এক বিবৃতিতে জেপি নেতৃদ্বয় বলেন, এবার বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির মধ্যে ঈদুল আজহা আসছে। একদিকে করোনায় মারা যাওয়া মানুষের আত্মীয়স্বজনের আহাজারি অন্যদিকে আক্রান্তদের আর্তচিত্কার। ঈদুল আজহা হযরত ইব্রাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.) এর পরম করুণাময় আল্লাহর প্রতি আত্মসমর্পণ ও ত্যাগের মহিমায় মহিমান্বিত। দেশে করোনার প্রাদুর্ভাবের এ সময়ে আমাদেরও পবিত্র ঈদুল আজহার ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সঙ্গে সঙ্গে করোনায় ক্ষতিগ্রস্তদের দুর্দশার কথা স্মরণ রাখতে হবে। স্বাস্থ্যবিধি মেনে সব আনুষ্ঠানিকতা পালনের পাশাপাশি নিজেদের মধ্যে ধারণ করতে হবে ঈদুল আজহার মূল শিক্ষা। পরম করুণাময় আল্লাহর দরবারে এই মহামারি থেকে মুক্তি এবং আবারও যেন পরিপূর্ণ আনন্দ নিয়ে ঈদের উত্সব পালন করতে পারি সেই কামনা করব। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশবাসীকে জানাই ঈদ মোবারক। —প্রেস বিজ্ঞপ্তি
