করোনার মহাবিপর্যয়, ঈদ হচ্ছে ভিন্নভাবে ------------রওশন এরশাদ

আপডেট : ২০ জুলাই ২০২১, ০০:২১

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সব মুসলিম সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। গতকাল সোমবার এক শুভেচ্ছাবাণীতে তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা একটু ভিন্নভাবে উদ্যাপন হচ্ছে। করোনা ভাইরাস আমাদের মধ্যে মহাবিপর্যয় হিসেবে দেখা দিয়েছে।

বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসানের পাঠানো শুভেচ্ছাবাণীতে রওশন এরশাদ বলেন, আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র ইসমাইলকে (আ.) কোরবানি করতে উদ্যত হয়ে হজরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, অবিচল আনুগত্য ও আকুণ্ঠ আত্মত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তা অতুলনীয়। তিনি আরো বলেন, ব্যক্তি ও সমাজ জীবনে কোরবানির শিক্ষা সঠিকভাবে কাজে লাগাতে পারলে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত হবে। করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদ্যাপনের জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।