ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে পাটগ্রাম উপজেলার বাউরা সীমান্তে নিহত বাংলাদেশি যুবক আসাদুল হকের লাশ তিন দিন পর ফেরত দিয়েছে বিএসএফ।
বিজিবি জানায়, নিহতের লাশ সোমবার সকাল সোয়া ৯টায় সীমান্তের ৮০২ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ফেরত দেয় বিএসএফ। এসময় বাংলাদেশের পক্ষে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান, ঠ্যাংঝারা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার শাহ মো. রফিকুল ইসলাম ও ভারতের পক্ষে ১৪৩ রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের নিউ কুচলীবাড়ী ক্যাম্পের কমান্ডার দীপক জয়শোয়াল উপস্থিত ছিলেন। লাশ ওই দিনই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
