বিতর্কিত সেই ড্যানিশ কার্টুনিস্ট মারা গেছেন

আপডেট : ২০ জুলাই ২০২১, ০০:২৭

বিতর্কিত ড্যানিশ কার্টুনিস্ট কার্ট ওয়েস্টারগার্ড ইসলামের নবী হযরত মুহাম্মদ (সা:) এর ব্যঙ্গচিত্র আঁঁকার কারণে বিশ্বব্যাপী মুসলমান সম্প্রদায়ের ক্ষোভের মুখে পড়েছিলেন। তিনি ৮৬ বছর বয়সে মারা গেছেন। তার পরিবার মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছে যে তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। বার্লিংস্কে পত্রিকা রবিবার এই খবর জানিয়েছে। ওয়েস্টারগার্ড ১৯৮০ এর দশকের শুরুতে রক্ষণশীল পত্রিকা জিলল্যান্ডস-পোস্টেন এর কার্টুনিস্ট ছিলেন। তবে তিনি বিশ্বব্যাপী পরিচিতি পান ২০০৫ সালে, ওই পত্রিকায় ইসলামের নবীর বিতর্কিত কার্টুন আঁঁকার জন্য। -বিবিসি