এই প্রথম কিউবার গুয়ানতানামো বে কারাগার থেকে এক বন্দিকে দেশে ফেরত পাঠাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। ২০১৬ সালে মরক্কোর নাগরিক আব্দুল লতিফ নাসেরকে ছেড়ে দেওয়ার অনুমতি দেওয়ার সুপারিশ করা হলেও তিনি বন্দি ছিলেন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সোমবার জানিয়েছে, দ্য পিরিয়ডিক রিভিউ বোর্ড মনে করছে, তিনি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি নন। কোনও অভিযোগ গঠন ছাড়াই তাকে ২০০২ সাল থেকে আটক রাখা হয় কারাগারে। -আলজাজিরা
