তরুণ নির্মাতাদের ‘সময় অসময়ের গল্প’

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৮

টিভি নাটকের দর্শক দিনদিন কমছে। গল্প, বাজেটসহ নানা কারণে এই দশা। সেখান থেকে নাটককে উত্তরণ করতে গল্প নির্ভর নাটক নির্মাণ করছেন তরুণ নির্মাতারা। ‘সময় অসময়ের গল্প’—শ্লোগান নিয়ে বর্তমান সময়োপযোগী গল্পের নাটকগুলো এটিএন বাংলায় প্রতি শুক্রবার রাত ৯টায় প্রচার হচ্ছে। জানা যায়, বর্তমান প্রজন্মের দর্শকদের বিনোদনের চাহিদা পূরণের লক্ষ্যে সমকালীন গল্প নিয়ে তরুণ প্রজন্মের নাট্যকার এবং পরিচালকদের দ্বারা নির্মিত হচ্ছে নাটকগুলো। সাপ্তাহিক নাটকগুলোতে তরুণ নাট্যকার ও নির্মাতার পাশাপাশি তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনয়শিল্পীরাও অভিনয় করছেন। বছরব্যাপী নাটক প্রচার উপলক্ষে সোমবার সন্ধ্যায় এটিএন বাংলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। অভিনেতা পীরজাদা হারুণ, বাস প্রোডাকশনসের সত্ত্বাধিকারী ও নাট্য পরিচালক বিইউ শুভ, নাট্যনির্মাতা রাইসুল তমাল, সাখাওয়াত মানিক প্রমুখ। নাটকের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে সর্বাত্মকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন অতিথিরা।