ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ২০ জনের মৃত্যু হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান জানান, মৃত ২০ জনের মধ্যে ৯ জন করোনা পজিটিভ আর ১১ জন ভর্তি ছিলেন এর উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে ময়মনসিংহের ৭ জন, টাঙ্গাইলের ৫ জন, গাজীপুরের ২ জন এবং নেত্রকোণা ও শেরপুরের ৩ জন করে ছিলেন।

তিনি আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে ৩৭৫ জন রোগী চিকিৎসাধীন আছেন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন। হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৭০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ জন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ২৫৭ টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৭৪ জন করোনা শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৮ দশমিক ৭৯ শতাংশ।
ইত্তেফাক/এমআর
