অষ্টম শ্রেণির পড়াশোনা

আপডেট : ২৩ জুলাই ২০২১, ২০:৩২

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

 সুধীর বরণ মাঝি, শিক্ষক,

 হাইমচর সরকারি মহাবিদ্যালয় , চাঁদপুর

 

১। ফসলের অধিক উত্পাদনের জন্য প্রয়োজন-

(i) উন্নত সেচব্যবস্থা করা

(ii) উন্নতবীজ ব্যবহার করা 

(iii) জৈব সারের ব্যবহার করা।

নিচের কোনটি সঠিক

(ক) i (খ) iও iii (গ)i ও ii (ঘ) i,iiও iii ।                                                                                                               ২। জনগণের জীবনমান উন্নয়নের জন্য কোনটির প্রয়োজন ?

(ক) শিল্প খাতের উত্পাদন বাড়ানো

(খ) কৃষিখাতে ভর্তুকি বৃদ্ধি

(গ) পর্যটন শিল্পের বিকাশ

(ঘ) পরিকল্পিতভাবে বিভিন্ন খাতের মধ্যে সমন্বয় সাধন করা ।

৩। জনশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হওয়ার উপায় হলো-

(ক) দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণ (খ) বিদেশে জনশক্তি রপ্তানি (গ) বিনিয়োগ বৃদ্ধি (ঘ) বাণিজ্য বিস্তার।

৪। জনগণের জীবনযাত্রার মান নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে-

(ক) GNP বাড়লে 

(খ) GDP বাড়লে

(গ) মাথাপিছু আয় বাড়লে

(ঘ) সঞ্চয় বাড়লে।

৫। একটি দেশ কতটা উন্নত বা অনুন্নত তা বিচার করা হয় যা দ্বারা-

(i) মোট জাতীয় উত্পাদন

(ii) জীবনযাত্রার মান

(iii) জনগণের মাথাপিছু আয়।

নিচের কোনটি সঠিক

(ক) i                            (খ) ii ও iii

(গ) i ও iii                            (ঘ) i, iiও iii ।

৬। আমাদের দেশে রেমিটেন্সের ফলে উন্নয়ন ঘটে -

(ক) সামাজিক                   (খ) রাজনৈতিক 

(গ) সাংস্কৃতিক                  (ঘ) অর্থনৈতিক।

৭। GDP বলতে বোঝায়-

(ক) দেশের অভ্যন্তরের মোট উত্পাদন

(খ) মোট জাতীয় উত্পাদন

(গ) মাথাপিছু আয়

(ঘ) প্রবৃদ্ধির হার।

৮। জিএনপি হিসাব করা হয় কেন ?

(ক) নাগরিকদের মাথাপিছু আয় জানতে

(খ) নাগরিকদের প্রবৃদ্ধির হার বোঝাতে

(গ) নাগরিকদের অর্থনৈতিক অবদান বোঝাতে

(ঘ) নাগরিকদের অর্থনৈতিক সামর্থ্য বোঝাতে ।

৯। শিল্পখাতের উপখাত নয় কোনটি ?

(ক) পরিবহন         

(খ) খনিজ ও খনন

(গ) গ্যাস, বিদ্যুত্ ও পানি

(ঘ) ম্যানুফ্যাকচারিং।

১০। বর্তমান বিশ্ব কী নির্ভর?

(ক) মোবাইল                    (খ) শিক্ষা

(গ) শিল্প                          (ঘ) প্রযুক্তি।

১১। মাথাপিছু আয়ের পূর্ণরূপ কোনটি?

(ক) Per Capital Income (খ) Per Capita Income (গ) Per Capita Index (ঘ) Per Capital Index।

১২। ২০০৯ সালে রেমিটেন্স প্রাপ্ত সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান কততম?

(ক) ২য়   (খ) ৩য়   (গ) ৪র্থ   (ঘ) ৫ম।

১৩। বিশ্ব ব্যাংকের হিসাব মতে ২০০৯সালে রেমিটেন্স প্রাপ্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান-

(ক) ৭ম     (খ) ৮ম     (গ) ৯ম        (ঘ) ১০ম।

১৪। এককভাবে ধরলে আমাদের বা বাংলাদেশের মোট জাতীয় উত্পাদনে কোনটি অবদান সর্বাধিক?

(ক) শিল্প   (খ) কৃষি  (গ) চামড়া     (ঘ) সেবা।                                                                                                                    ১৫। প্রবাসে কর্মরত নাগরিকদের স্বদেশে প্রেরিত অর্থকে কী বলে ?

(ক) জাতীয় আয়                   (খ) আমদানি আয়

(গ) রেমিটেন্স                     (ঘ) প্রবৃদ্ধি।

 

উত্তর:১(ঘ), ২(ঘ), ৩(ক), ৪(গ), ৫(ঘ), ৬(ঘ), ৭(ক), ৮(গ), ৯(ক), ১০(ঘ), ১১(খ), ১২(ক), ১৩(খ), ১৪(ক), ১৫(গ)