নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগফল ও ভাজক নির্ণয়ের সূত্র দুটি লেখ

আপডেট : ২৩ জুলাই ২০২১, ২০:৩৩

 

গণিত

ভাগ

 

১. নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগফল ও ভাজক নির্ণয়ের সূত্র দুটি লেখ।

উত্তর : ভাগফল = ভাজ্য ¸ ভাজক

ভাজক = ভাজ্য ¸ ভাগফল

২.নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য নির্ণয়ের সূত্রটি লেখ।

উত্তর : ভাজ্য = ভাজক´ভাগফল।

৩. নিঃশেষে বিভাজ্য না হলে, ভাজক ও ভাগফল নির্ণয়ের সূত্র দুটি লেখ।

উত্তর :ভাজক = (ভাজ্য — ভাগশেষ) ¸ ভাগফল।

ভাগফল = (ভাজ্য — ভাগশেষ) ¸ভাজক।

৪.নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য নির্ণয়ের সূত্রটি লেখ।

উত্তর : ভাজক = ভাজক ´ ভাগফল + ভাগশেষ।

৫.ভাজ্য কাকে বলে?

উত্তর : যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলা হয়।

৬.ভাজক কাকে বলে?

উত্তর : যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলা হয়।

৭.ভাজক ও ভাগশেষের মধ্যে সম্পর্ক লেখ।

উত্তর : ভাগশেষ < ভাজক।

৮.কোনো সংখ্যাকে ১০০ দ্বারা ভাগ করলে, ভাগফল কী হবে?

উত্তর : ভাজ্যের ডানদিক থেকে দুইটি অঙ্ক বাদ দিয়ে বাকি অঙ্কগুলো হবে ভাগফল।

৯. ভাজ্য ১২১ ও ভাজক ১১ হলে ভাগফল কত?

উত্তর: ১১।

১০. ৪২৫৭৮ কে ১০০ দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়?

উত্তর : ৭৮।

১১. কোন সংখ্যা দ্বারা ৯৬ কে ভাগ করলে ভাগফল ১২ হবে?

উত্তর: ৮ দ্বারা ভাগ করলে ভাগফল ১২ হবে।

১২. কোন সংখ্যাকে ১৩ দ্বারা ভাগ করলে ভাগফল ১৩ হবে?

উত্তর: ১৬৯ কে ১৩ দ্বারা ভাগ করলে ভাগফল ১৩ হবে।

১৩. ভাজক ২৪, ভাগফল ১৮ এবং ভাগশেষ ৮ হলে ভাজ্য কত?

উত্তর: ভাজ্য ৪৪০।

১৪. ৮৫২ কে ২৮ দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় ১২। ভাগফল কত?

উত্তর : ভাগফল হবে ৩০।

১৫. কোনো ভাগ অঙ্কে ভাজ্য ৮২০, ভাজক ২৩ ও ভাগশেষ ১৫ হলে ভাগফল কত?

উত্তর: ভাগফল ৩৫।