একুশে টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালায় আজ সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘অফলাইন মামা অনলাইনে’। হাস্যরসাত্মক এই ধারাবাহিকটি রচনা এবং পরিচালনা করেছে শওকত আলী রানা। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, তানিয়া আহমেদ, দিলারা জামান, ফরহাদ মিলন সানিসহ অনেকে।
