প্রথমে ওটিটি প্লাটফর্ম ও সিনেমা হলে মুক্তির পর এবার টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে অনন্য মামুনের নতুন ছবি ‘কশাই’-এর। চিত্রনায়ক নিরব অভিনীত এই ছবিটি আজ সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইতে প্রিমিয়ার হবে। ছবিটিতে নিরব ছাড়া আরো অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, প্রিয় মনি, ফারহান খান রিও, এলিনা শাম্মী, তানজিলা হক, শাহীন মৃধা, তাসনুভা আনান, রিয়াজ উদ্দিন, আর এ রাহুল, সায়েম সামাদ, রিয়াজ উদ্দিন প্রমুখ।
