ঈদ উপলক্ষে দেশ টিভি আয়োজন করেছে জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে মিউজিক্যাল লাইভ ‘মিউজিক ফেস্ট’। প্রতিদিন একজন করে শিল্পী অংশগ্রহণ করছেন অনুষ্ঠানটিতে। অনুষ্ঠানে দর্শকরা সরাসরি ফোনে কথা বলার পাশাপাশি শিল্পীকে গানের জন্য অনুরোধ করতে পারছেন। অনুষ্ঠানের আজকের পর্বে অতিথিস হিসেবে উপস্থিত থাকবেন সংগীতশিল্পী কণা। আলমগীর হোসেনের প্রয়োজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন শ্রাবণ্য তৌহিদা। অনুষ্ঠানটি প্রচার হবে আজ রাত ৯টা ৪৫ মিনিটে।
