‘রিলেশনশিপ ম্যানেজার’

আপডেট : ২৩ জুলাই ২০২১, ২০:৩৬

ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় ঈদের বিশেষ নাটক ‘রিলেশনশিপ ম্যানেজার’ দীপ্ত টিভিতে প্রচারিত হবে আজ সন্ধ্যা ৭টায়। নাটকটিতে অভিনয় করেছেন সাঈদ জামান শাওন, সাফা কবির প্রমুখ। ৃএকজন কর্পোরেট ব্যক্তিত্ব হিসেবে তানভীরের চিন্তা-ভাবনা, কাজ-কর্ম সবকিছুই কর্পোরেট। এমনকি প্রেমের সম্পর্কটাকেও সে কর্পোরেটলি ডিল করে। কাজের ব্যস্ততায় তানভীর তার প্রেমিকা রাইসাকে সময় দিতে পারে না। এ জন্য সে এক অভিনব পন্থা অবলম্বন করে। রাজিব নামের এক দুর্দান্ত স্মার্ট ছেলেকে তার ‘রিলেশনশিপ ম্যানেজার’ হিসেবে নিয়োগ দেয়। রাজীবের কাজ হচ্ছে রাইসাকে কখন ফোন দিতে হবে, কী মেসেজ দিতে হবে, তাকে কীভাবে সারপ্রাইজড করা যায়, কী করলে রাইসা ইমপ্রেসড হবে—এ ব্যাপারে তানভীরকে বিভিন্ন পরামর্শ দেওয়া। রাজীব রাইসার ছায়াপ্রেমিক হিসেবে আর্বিভূত হয়। রাজীব নিষ্ঠার সঙ্গে ম্যানেজারের দায়িত্ব পালন করতে থাকে। এভাবে কিছুদিন চলার পর তানভীর রাইসাকে বিয়ের প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নেয়। নির্দিষ্ট দিন প্রোপোজ প্লেসে তানভীর রাজীবকে আগে পাঠায়। রাজীব ফুলের তোড়া নিয়ে দেখা করতে যায়। এরপর থেকেই তানভীর রাজীবের ফোন বন্ধ পেতে থাকে।