নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা
অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে নান্দাইল পৌরসভাকে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। প্রথমধাপে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হচ্ছে প্রায় ৬০টি ক্যামেরা। নান্দাইল পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভুঁইয়া বলেন, সিসি ক্যামেরা বসানো হলে বাজার এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যে থাকবে। আর এতে চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধ অনেকটাই কমে আসবে। নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, এই সিসি ক্যামেরা স্থাপনের ফলে পৌরশহরে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হলে পুলিশ সহজেই অপরাধীদের খুঁজে বের করতে পারবে।
