নওগাঁ-পত্নীতলা সড়ক খানাখন্দে বেহাল

আপডেট : ২৩ জুলাই ২০২১, ২১:৪৬

পত্নীতলা (নওগাঁ) সংবাদদাতা

খানাখন্দে বেহাল হয়ে পড়েছে নওগাঁ-পত্নীতলা ৩৯ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এ পথে চলাচল করা চালক, যাত্রী ও পথচারীরা। মাঝেমধ্যেই সড়কের ওপর বিকল হচ্ছে ট্রাক, বাস, ভটভটিসহ অন্যান্য যন্ত্রচালিত যান। সরেজমিনে দেখা গেছে, নওগাঁ-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কের মহাদেবপুর লিচুবাগান, পত্নীতলা উপজেলার কাঁটাবাড়ী মোড়, নজিপুরের মাইক্রোস্ট্যান্ড থেকে পালশা পর্যন্ত সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ বিষয়ে সওজের উপ-সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, সড়কটি সংস্কারের জন্য ঢাকায় অনুমোদনের জন্য প্রেরণ করা হয়েছে। অনুমোদন পেলে সড়কটি সংস্কার করা হবে।