ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
ত্রিশাল উপজেলার উকিলবাড়ী মোড় থেকে বানিয়াধলা কালীরবাজার পর্যন্ত সাড়ে সাত কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলার কাঁঠাল ইউনিয়নের দড়িকাঁঠাল গ্রামের এলাকাবাসী এ মানববন্ধন ও বিক্ষোভ করে। এতে বক্তব্য রাখেন নুরজাহান চক্ষু হাসপাতালের পরিচালক ডা. কবীর রায়হান, দড়িকাঁঠাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ফজলুল করিম প্রমুখ। এ সময় বক্তারা জানান, এ রাস্তার মধ্যে সাড়ে তিন কিলোমিটার অংশ পাকা করা হলেও সংস্কারের অভাবে খানাখন্দে ভরা। বাকি চার কিলোমিটার রাস্তা কাঁচা হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
