গোমস্তাপুরে হামলায় এক জনের মৃত্যু

আপডেট : ২৩ জুলাই ২০২১, ২১:৪৮

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

গোমস্তাপুরে বৃহস্পতিবার দুপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক জনের মৃত্যু হয়েছে। নিহতের নাম আলম মিস্ত্রি (৫২)। তিনি উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের ডিহিটোলা গ্রামের মৃত খলিল উদ্দিনের ছেলে।

নিহতের বড় ছেলে ফারুক জানান, উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের ডিহিটোলা গ্রামের আফজালের সঙ্গে গত চার-পাঁচ মাস যাবত জমি নিয়ে তাদের বিরোধ চলছিল। এর জেরে ঘটনার দিন আলম মিস্ত্রির বাড়িতে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। এ সময় আলম বাধা দিতে গেলে তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। আহত অবস্থায় আলমকে উদ্ধার করে গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস বলেন, আলম মিস্ত্রির লাশ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। এ ঘটনায় আলম মিস্ত্রির ছেলে বাদী হয়ে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেছেন।