নরসিংদীতে নদী থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৩ জুলাই ২০২১, ২১:৪৮

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে নদী থেকে অজ্ঞাত (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার পাহাড়িয়া নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। সকালে মেঘনার শাখা পাহাড়িয়া নদীতে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী। পরে শিবপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়। শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক ইমরান আহমেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরিচয় নিশ্চিতের পাশাপাশি অন্যান্য কারণ খতিয়ে দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।