হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা
হাতিয়ায় দুটি হত্যা মামলাসহ ১৯ মামলার পলাতক আসামি জয়নাল আবেদীন ওরফে জুম্মন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে হাতিয়া থানার ওসি (তদন্ত) কাঞ্চন কান্তি দাস ও নিঝুম দ্বীপ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সৌরজিত্ বড়ুয়ার নেতৃত্বে নিঝুম দ্বীপের নামার বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। জুম্মন ডাকাত হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের কাটাখালি গ্রামের আব্দুল মালেকের ছেলে।
ওসি (তদন্ত) কাঞ্চন কান্তি দাস জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে রবীন্দ্র মেম্বার হত্যা, যুবলীগ নেতা জোবায়ের হত্যাসহ মোট ১৯টি মামলা রয়েছে।
