ধারালো অস্ত্রের আঘাতে অটোচালকের মৃত্যু

আপডেট : ২৩ জুলাই ২০২১, ২১:৪৮

কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা

রাস্তার ওপর অটোরিকশা দাঁড় করিয়ে রাখার জের ধরে কেন্দুয়ায় বৃহস্পতিবার দুপুরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম ইমরান হাসান বাবু (২২)। উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ইমরান হাসান বাবু সান্দিকোনা ইউনিয়নের চেংজানা গ্রামের শামীম মিয়ার ছেলে।

কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি এবং কেন্দুয়া সার্কেলের এএসপি জোনায়েদ আফ্রাদ ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।