সৈয়দপুরে ব্যবসায়ীর কারাদণ্ড ২০ পথচারীকে জরিমানা

আপডেট : ২৩ জুলাই ২০২১, ২১:৪৮

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

 সৈয়দপুরে কঠোর লকডাউনের প্রথম দিনে শুক্রবার বিধিনিষেধ না মানায় এক ব্যবসায়ীর কারাদণ্ড ও ২০ পথচারীকে জরিমানা করা হয়েছে। তাদের ২১ মামলায় ৫ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়। সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রমিজ আলম। এ সময় শহরের শহীদ ডা. শামসুল হক রোডের নাজ সু স্টোরের মালিক সানোয়ার হোসেন দোকানের অর্ধেক শাটার তুলে ব্যবসা করায় তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অযথা ঘোরাঘুরি, মাস্ক না পরার দায়ে ২০ জন পথচারীসহ ২১ মামলায় জরিমানা করা হয় ৫ হাজার ৪০০  টাকা।