নাগেশ্বরীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৩ জুলাই ২০২১, ২১:৪৯

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা

নাগেশ্বরীতে পানিতে ডুবে দেড় বছরের শিশু সিনহা আখতার মারা গেছে। শুক্রবার বিকাল ৩টার দিকে শিশুটি বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে মারা যায়। সিনহা উপজেলার কচাকাটা ইউনিয়নের তরিরহাট গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।

কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।