(নোয়াখালী) সংবাদদাতা
হাতিয়ায় সরকারি নির্দেশনা অমান্য করায় শুক্রবার ১১টি মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করায় এবং স্বাস্থ্যবিধি না মানায় উপজেলার ওছখালী, আফাজিয়া, খাসের হাট ও নলচিরা নৌঘাটে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সজীব কান্তি রুদ্র। এ সময় ব্যবসায়ী, পথচারী ও যানবাহনের মোট ১১টি মামলায় ৪ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলাকালে নৌবাহিনী ও হাতিয়া থানাপুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
