বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
বড়াইগ্রামে নদীতে ডুবে জিসান আহমেদ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার জোনাইল ইউনিয়নের কচুগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিসান কচুগাড়ি গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
জোনাইল ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, জিসান সমবয়সি শিশুদের সঙ্গে বাড়ির পাশের তুলশী নদীর ধারে খেলাধুলা করছিল। এক পর্যায়ে সে নদীতে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত গুরুদাসপুর হাসপাতালে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। জিসান বাবা-মায়ের সঙ্গে ঢাকা থেকে ঈদ করতে দাদার বাড়িতে এসেছিল।
