ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে সাপের কামড়ে নানি ও নাতির মৃত্যু হয়েছে। বুধবার এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—ঐ গ্রামের মৃত লুত্ফর রহমানের স্ত্রী অতিরন নেছা (৯৫) ও তার নাতি তরিকুল ইসলাম (২২)।
উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বেড়বাড়ি গ্রামের ইউপি সদস্য সোহরাব হোসেন জানান, মঙ্গলবার রাতে নিজ ঘরে খাটে ঘুমিয়ে ছিলেন নাতি তরিকুল ইসলাম ও মেঝেতে ঘুমিয়ে ছিলেন নানি অতিরন নেছা। বুধবার ভোররাতে বিষধর সাপ প্রথমে তরিকুলকে ও পরে অতিরন নেছাকে কামড়ে দেয়। শরীরে যন্ত্রণা শুরু হলে পরিবারের লোকজন তরিকুলকে স্থানীয় ওঝাদের কাছে নিয়ে গেলে তারা ঝাড়ফুঁক করে। ভোরে তরিকুলের মৃত্যু হয়। পরে অতিরন নেছাকে সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
