চাটমোহরে সংঘর্ষে আহত ১৫

আপডেট : ২৩ জুলাই ২০২১, ২১:৫০

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহরে ঈদের দিন বুধবার সকালে ক্যারাম খেলায় বাজি ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার হরিপুর ইউনিয়নের দিয়ারপাড়া গ্রামে।

জানা গেছে, ঈদের নামাজ শেষে দিয়ারপাড়া গ্রামে জামাল হোসেনের মুদির দোকানে ক্যারাম খেলছিল রিয়াজ ও সাগরসহ বেশ কয়েক জন। এর মধ্যে বাজি ধরা নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এবং মারামারি শুরু হয়। বিষয়টি উভয়ের পরিবারের লোকজন জানার পর তারাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।  চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। উভয় পক্ষের লোকজনই হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।